সফ্‌ট্‌ওয়্যার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সফ্‌ট্‌ওয়্যার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

২৯ ডিসে, ২০১১

অভ্র ব্যবহার করে যে কোন ছবিতে ঝকঝকে বাংলা লেখুন (সাদা কোন ব্যাকগ্রাউন্ড ব্যাতীতই)!!



আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

কম্পিউটারকে নির্দেশ প্রদানের জন্য ব্যবহৃত বাইনারি কোড প্রধানত তিন প্রকার, ASCII, EBCDIC, UNICODE. এগুলোর মধ্যে ইউনিকোড সর্বশেষ ও সর্বাধুনিক, যার বিশেষত্ব হচ্ছে এটি ১৬ বিটের এবং সমর্থন করে বিভিন্ন ভাষা, অক্ষর আর সিম্বল।
অভ্র হচ্ছে এমনই ইউনিকোড ভিত্তিক একটি টাইপিং সফটওয়্যার, এর মাধ্যামে বাংলা টাইপিঙের জন্য প্রদত্ত ফোনেটিক অপশনটির কোন জবাব নেই, লা জবাব যাকে বলে এক কথায়। কম্পিউটারে, বিশেষ করে ইন্টারনেটে বাংলা লেখা প্রচলনের যে বিপ্লব প্রত্যক্ষ করছি, তা এই অভ্রের কারনে বললেও ভুল হবেনা। তবে ছবিতে বাংলা লেখার ক্ষেত্রে অভ্র প্রায় শতভাগ ব্যর্থ! দোষটা অভ্রের নয় যদিও, ছবি এডিটিং সফটওয়্যার গুলোর। মাইক্রোসফট উইন্ডোজের বিল্ট ইন পেইন্টিং বাদে বেশিরভাগ ছবি এডিংটিং সফটওয়্যার গুলো, অন্তত আমি আজ পর্যন্ত যতগুলো দেখেছি, সেগুলোর কোনটিই ইউনিকোড ভিত্তিক টাইপিং সমর্থন করেনা, সেই পুরোন অ্যাসকি নিয়েই পরে আছে।

এখন ভেবে দেখুন ব্যাপারটা, আপনার টাইপিং সফটওয়্যার ইউনিকোড ভিত্তিক, পক্ষান্তরে ছবি এডিটিং সফটওয়্যার গুলো অ্যাসকি ভিত্তিক, এই দুয়ের মধ্যে সমন্বয় ঘটিয়ে অভ্র দিয়ে ছবি এডিটিং সফটওয়্যারের সাহায্যে কোন ছবিতে বাংলা লিখবেন কীভাবে? বেশ চিন্তার বিষয় বলেই তো মনে হচ্ছে!

তবে দুটো কথা বলে নিচ্ছি। মাইক্রোসফট উইন্ডোজের বিল্ট ইন পেইন্টার দিয়ে অভ্রর সাহায্যে বাংলা লেখার কথা বলছিনা আমি এখানে, বলা উচিতও না। কারন এভাবে বাংলা লিখতে গেলে সাদা রঙের আয়তকার ব্যাকগ্রাউন্ড পরে যায় ছবির উপর, ভয়াবহ রকমের বিশ্রী লাগে যা দেখতে। আর দ্বিতীয় কথা, আমি অ্যাডোবি ফটোশপ সিএস ফাইভ ব্যবহার করি। এটি দিয়েও অভ্রর সাহায্যে বাংলা লিখা যায়, তবে অক্ষরগুলো আগপিছু হয়ে যায়, এই আরকি! আমার নিজের নাম শত চেষ্টা করেও তারেক লিখতে পারলাম না, তারকে হয়ে যায় বারবার।

কথা আর না বাড়িয়ে চলুন শুরু করে দেই কাজ। কাজের জন্য লাগবে:
১. মাইক্রোসফট অফিস ওয়ার্ড।
২. PDF Maker.
৩. অ্যাডোবি ফটোশপ কিংবা যে কোন PDF to Image converter.

প্রথম ধাপঃ
মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করুন। যেই ছবিটির ওপর লিখতে চান সেটি কপি করে এখানে পেস্ট করে দিন। ছবিটিকে চারপাশ থেকে টেনে গোটা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সাদা পেইজটিকে ঢেকে দিন। কি, পারছেন না তো? ডানে টানলে বামে কমে যায়, উপরে টানলে নিচে, তাই কি? এভাবে নয়। ছবিটির ওপর মাউসের রাইট বাটন ক্লিক করে “Text Wrapping” অপশন থেকে “Behind Text” নির্বাচন করুন



এবার ছবিটিকে টেনে বড় করুন, হয়ে যাবে।



ছবির যে কোন জায়গায় বাংলা লিখতে Tab, Spacebar, Enter এই তিনটি কী’র সদ্ব্যবহার করুন। আপনি ফন্টের কালার-সাইয পরিবর্তন, বোল্ড, ইটালিক করন সহ মাইক্রোসফট ওয়ার্ডের সাধারন ফরম্যাটিং অপশনের সমস্ত সুবিধাই পাচ্ছেন এখানে। Ctrl+D চেপে ফরম্যাট অপশনে প্রবেশ করুন।

কাজ শেষ হলে ডকুমেন্টটিকে Save করুন। Save করা হয়ে গেলে ডকুমেন্টটিকে Close না করে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কোন Built-in PDF Extension এর সাহায্যে সরাসরি সেটিকে PDF ফরম্যাটে পাবলিশ করে ফেলুন। একথা বলছি কারন, ধরুন আপনার কম্পিউটারের অভ্রতে Default বাংলা ফন্ট হিসেবে আছে Siyam Rupali, আপনি Ekushey Puja ফন্ট ব্যবহার করে ছবিতে বাংলা লিখলেন। কিন্তু ডকুমেন্টটিকে Save করার পর Close করে নতুন করে Open করা মাত্রই ছবিতে লিখা আপানার বাংলা ফন্ট স্বয়ংক্রিয় ভাবে Siyam Rupali হয়ে যাবে। ছবিতে কাজ শেষ হয়ে গেলে আপনি ডকুমেন্টটিকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে সরাসরি PDF ফরম্যাটে পাবলিশ করলে এই সমস্যায় পরবেন না। তবে আপানি যদি ছবিতে Default ফন্ট ছাড়া অন্য কোন ফন্ট ব্যবহার না করে থাকেন, তবে Save করে পরবর্তীতে যেকোনো সময় PDF ফরম্যাটে পাবলিশ করতে পারবেন। সেক্ষেত্রে আর Built-in PDF Extension এর প্রয়োজনীয়তা নেই, ইউনিকোড সমর্থন করে এমন যেকোনো PDF Maker Software দিয়েই তখন কাজ চালানো সম্ভব। ইন্টারনেটে তো এমন শতশত PDF Maker Software আছে।
মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটি Built-in PDF Extension হচ্ছে “Save As PDF and XPS’’, ছোট্ট সফটওয়্যারটি ইন্সটল করুন, আর কোন ওয়ার্ড ডকুমেন্টকে Save করবার সময় Save As থেকে PDF নির্বাচন করুন। ব্যাস, হয়ে যাবে PDF। ডাউনলোড লিঙ্ক (৫৩০ কিলোবাইট):
View this link

এই ব্যপারে বিস্তারিত জানতে আমার পোস্টটি দেখুন।
http://www.pchelplinebd.com/?p=32899

দ্বিতীয় ধাপঃ
• তৈরিকৃত PDF টি অ্যাডোবি ফটোশপ দিয়ে Open করুন।
• File> Save as>Format থেকে JPEG নির্বাচন করে Save করুন.

হয়ে গেলো কাজ!



অ্যাডোবি ফটোশপ না থাকলে যে কোন PDF to Image converter সফটওয়্যার দিয়েও দ্বিতীয় ধাপটি সম্পন্ন করা যাবে। এমনি একটি PDF to Image converter সফটওয়্যার হচ্ছে PDFZilla। ৭ মেগাবাইটের এই সফটওয়্যারটি দিয়ে যেকোনো PDF কে আরও পাঁচটি ফরম্যাটে রুপান্তর করা যায়। ডাউনলোড লিঙ্কঃ
View this link
সিরিয়াল কী ভেতরেই আছে।
কেমন লাগলো তা জানাতে ভুলবেননা। সহজ, আপনারা অনেকেই এইভাবে ছবিতে বাংলা লিখে থাকেন। তবে যারা জানেনা তাদের জন্য এই পোস্ট।
বিস্তারিত পড়ুন ... »

১৮ নভে, ২০১১

বাংলা উইকিপিডিয়া-তে কাজ করার জন্য প্রয়োজনীয় সব সফটঅয়্যার এক পাতায়। তবুও দয়া করে বাংলা উইকি তে কাজ করুন।

বাংলা উইকিপিডিয়াতে কাজ করতে আগ্রহী অনেকেই আছেন , কিন্তু অনেক সময় এতে কাজ করার বিভিন্ন সফটঅয়্যার সংগ্রহে না থাকার কারনে শুরুতেই এর প্রতি আগ্রহ হারিয়ে যায়। বিশেষ করে ইউনিকোডে বাংলা লিখার বিষয়টি নিয়ে অনেকেই ঝামেলায় পড়েন। আমি এখানে চেষ্টা করব উইকিপিডিয়াতে কাজ করতে যেসব সফটঅয়ার খুব জরুরী, সে সবের ডাউনলোড লিংক দিয়ে দিতে।
ইউনিকোডে বাংলা লেখার সফটঅয়্যার
উইকিপিডিয়াতে লিখতে হয় ইউনিকোডে। এখানে জব্বার সাহেবের বিজয়ের বেইল নাই। ইউনিকোডে বাংলা লিখার জন্য বেশ কিছু সফটঅয়্যার রয়েছে। জনপ্রিয় ইউনিকোডে বাংলা লিখার সফটঅয়্যারের নাম ও ডাউনলোড লিংক নিচে দেওয়া হল।
১. অভ্র । (খুব সহজ ইন্টারফেস। এতে আরও কয়েকটি লেআউটে এবং ফোনেটিকে বাংলা লেখা যায়।) । অভ্রর একটি পোর্টেবল ভার্সনও রয়েছে Click This Link
২. ইউনিজয় (অনেকটা বিজয়ের কাছাকাছি লেআউট। তবে এ লেআউট অভ্রতেও পাবেন। ফোনেটিকে লিখা যায় না। ফিক্সড লেআউটের ছোট্ট এবং সুন্দর একটি সফটঅয়্যার)
এদের যেকোন একটি ডাউনলোড করেই আপনি উইকিপিডিয়ায় লেখালেখি চালিয়ে যেতে পারেন। তবে আমার মনে হয় অভ্র দিয়ে শুরু করাই ভাল। কারন বাকি গুলোর লেআউট এতে পাওয়া যাবে আর এটি দিয়ে ফোনেটিকে বাংলা লিখা যায়। যারা ফোনেটিক বিষয়ে জানেন না তাদেরকে বলছি, এটি এমন একটি লিখার পদ্ধতি, যাতে আপনি লিখবেন ইংরেজি দিয়ে কোন বাংলা উচ্চারণ,আর আপনি পেয়ে যাবেন আপনার উচ্চারিত বাংলা শব্দটি একদম বাংলা অক্ষরে। যেমন আপনি যদি A M I অক্ষরগুলো পরপর কিবোর্ডে টাইপ করেন, তাহলে আপনি পেয়ে যাবেন “আমি” শব্দ টি। অভ্র-র হেল্প ফাইলে এর ব্যাবহারের নিয়মাবলি সুন্দর করে বাংলায় লিখা আছে।
আবার কোনো সফটওয়ার ইন্সটল না করেও বাংলা লেখা যায়, যেমন
http://www.bangla.org.bd/
http://bnwebtools.sourceforge.net/
http://phpxperts.net/phonetic/example.html
এছাড়া সরাসটি সা মু ব্লগের “নতুন ব্লগ লিখুন” অপশনে এসে বাংলাতে যা লিখতে চান তা লিখে ফেলুন। তারপর লেখাটি কপি করে উইকিপিডিয়া এডিটরে পেষ্ট করে দিন।
ইউনিকোড কনভার্টার
আর জব্বার মিয়া যদি আপনার আত্নীয় লাগে, আর তার প্রতি মায়া বসত বিজয় কে আপনি ছাড়তে না পারেন, তবুও সমস্যা নাই। আপনি বিজয়েই লিখুন, কিন্তু লেখা শেষে একে ইউনিকোডে রূপান্তর করতে হবে। এজন্য বেশ কিছু টুল রয়েছে।
১. নিচের ওয়েব লিংকে একটি ওয়েব টুল রয়েছে। এই ওয়েব পেজের নিচের ঘরে ইউনিকোড ছাড়া প্রচলিত বাংলায় লেখা টেক্সট ইউনিকোডে পরিবর্তনের পেস্ট করুন এবং বক্সের উপরে এটি কোন ধরনের টেকস্ট সেটি সিলেক্ট করুন। এরপরে “ইউনিকোডে বদলে উপরে নাও” বাটনটি চাপুন, আপনার ইউনিকোড টেক্সটটি পেয়ে যাবেন উপরের ইউনিকোড এডিটরে।পেজটির ওয়েব লিংক হল-http://bnwebtools.sourceforge.net/
এই পেজটি সম্পূর্ণ ডাউনলোড করে আপনি বারবার ব্যবহার করতে পারবেন ইন্টারনেট সংযোগ ছাড়াই। এ পেজটি ডাউনলোড কররে আর একটি সুবিধে পাবেন। এর উপরের বক্সটিতে নির্দিষ্ট যেকোন একটি কীবোর্ড লেআউট সিলেক্ট করে ইউনিকোড ভিত্তিক বাংলা লিখতে পারেন কোন সফটঅয়্যারের সাহায্য ছাড়াই!!!
এছাড়া ইন্টারনেট সংযোগ ছাড়াই ইউনিকোডে রূপান্তরের জন্য নিচের টুলগুলি ব্যবহার করতে পারেন
২.বাংলাদেশ নির্বাচন কমিশন কতৃক প্রকাশিত ইউনিকোড কনভার্টার। কনভার্টারের জন্য যদি আপনার কাছে .NET2.0 ইন্সটল করা থাকে বা ব্যাকআপ থাকে তবে ক্লিক করুন এখানে । এটার আকার ১৩ মেগাবাইট।
Click This Link
আর যদি না থাকে তবে ক্লিক করুন এখানে। Click This Link
এটার আকার ৩৯ মেগাবাইট।
৩. অভ্র ইউনিকোড কনভার্টার ।
ইউনিকোড বাংলা ফন্ট
ইউনিকোডে বাংলা লিখার জন্য আরও প্রয়োজন হবে “ইউনিকোড বাংলা ফন্ট”।নিচে বেশ কিছু জনপ্রিয় বাংলা ফন্টের নাম এবং তার ডাউনলোড লিংক দিয়ে দিলাম।
১.সোলায়মান লিপি Click This Link (প্রমিত বাংলা ফন্ট)
আরও স্টাইলিস ফন্ট চাইলে নিচেরগুলো ডাউনলোড করতে পারেন।
http://omicronlab.com/bangla-fonts.html
২.বাংলাদেশ নির্বাচন কমিশন কতৃক প্রকাশিত ৫টি ইউনিকোড ফন্ট। Click This Link
অন্তত পক্ষে সোলায়মান লিপি ফন্ট টি ডাউনলোড করুন, অন্য গুলো ডাউনলোড না করলেও চলবে।
ডাউনলোড করা ফন্টগুলো জিপ করা থাকলে এক্সট্রাক্ট করুন , তারপর Start> control panel \Fonts তে পেস্ট করুন।
নিজের কম্পিউটারে বাংলায় সবকিছু সুন্দর ভাবে দেখতে হলে…
নিজের কম্পিউটারে বাংলায় সবকিছু সুন্দর ভাবে দেখতে হলে নিচের নির্দেশনা অনুসারে কাজ করুন।
১. ডাউনলোড করা সোলায়মান লিপি ফন্ট টি Start> control panel >Fonts তে পেস্ট করুন।
২. Start> control panel> Regional and language options>Languages এ গিয়ে Install fioles for complex script and right-to-left languages(including thi) এর পাশে টিক চিহ্ন দিন। এর পর উইন্ডোজ এক্সপির সিডিটি সিডি রমে ঢুকিয়ে দিয়ে Apply এবং Ok দিয়ে বেরিয়ে আসুন। পিসি রিস্টার্ট চাইবে, রিস্টার্ট দিন।
৩. নিচের লিংক থেকে ফন্ট ফিক্সার সফটঅয়্যারটি ডাউনলোড করুন
ফন্ট ফিক্সার ।
৪. এতে ডাবল ক্লিক করে সফটঅয়্যারটি চালু করুন। Choose a Font from the list থেকে SolaimanLipi সিলেক্ট করে Fix it চাপুন। পিসি রিস্টার্ট চাইবে, রিস্টার্ট দিন।
সমাধান হয়ে গেল আপনার সকল ফন্ট সমস্যার সমাধান। এবার বাংলা উইকিপিডিয়াতে গেলে ব্রাউজারে বাংলা অক্ষরের বদলে চারকোনা বাক্স বা বাঁকাতোড়া ছোট ফন্টে লেখা বা লেখা ভেঙে ভেঙে দেখাবে না। বাংলা দেখতে পাবেন একদম চকচকে ঝকঝকে অক্ষরে। এমন কি এখন আপনি এই কম্পিউটারের যেকোন ফাইল, ফোল্ডার, ড্রাইভের নাম বাংলায় লিখতে পারবেন!!! উপরের যেকোন ইউনিকোডে বাংলা লিখার সফটঅয়্যার ব্যবহার করে আপনি এ কাজটি করতে পারবেন।
আরও একটি সফটঅয়্যার…
মনে করুন আপনি এমন একটি পিসি তে কাজ করছেন যাতে আপনি শুধু মাত্র ইউজার একাউন্ট থেকে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে পিসি টিতে আপনি কোন সফটঅয়্যার ইন্সটল করতে পারবেনা, ফন্ট কপি করতে পারবেন না। আগে থেকে ইউনিকোড বাংলা ফন্ট ইন্সটল করা না থাকলে আপনি বাংলা উইকিপিডিয়া পড়তে পারবেন না। এক্ষেত্রে আপনি নিচের Banglasavvy সফটঅয়্যারটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তাহলে বাংলা উইকিপিডিয়া ভালভাবে পড়তে পারবেন।
সফটঅয়্যারটির ডাউনলোড লিংক হল- Click This Link (এটিকে অনেক অ্যান্টিভাইরাস ভাইরাস হিসেবে ডিটেক্ট করে ডিলিট করে দেয়। ভয়ের কিছু নেই। আমি দীর্ঘ দিন থেকে এটি ব্যবহার করছি। অ্যান্টিভাইরাসের ডিলিট করা এড়াতে একে জিপ করে রাখুন।)
একটি সহজ ডাউনলোডযোগ্য প্যাকেজ
উপরে উইকিপিডিয়াতে কাজ করতে যেসব সফটঅয়ার খুব জরুরী, সে সবের বর্ণনা ও ভিন্ন ভিন্ন ডাউনলোড লিংক দিয়ে দিলাম। এর সবগুলো কিন্তু ডাউনলোডের প্রয়োজন নেই, প্রতিটি ক্যাটাগরির একটি করে ডাউনলোড করলেই চলবে। আমি আপনাদের আরও সুবিধার জন্য উপরের প্রত্যেকটি ক্যাটাগরি থেকে একটি করে নিয়ে একটি ছোট্ট প্যাকেজ তৈরি করেছি, যা আপনি নিচের মিডিয়াফায়ার লিংক থেকে এক ক্লিকেই ডাউনলোড করতে পারেন। এতে আছে-
১.ইউনিজয়।(ইন্সটলের যাবতীয় বর্ণনা ফোল্ডারটির ভেতরে দেওয়া আছে।)
২.সোলায়মান লিপি ফন্ট।
৩.ইউনিকোড কনভার্টারের ওয়েব টুল।(কোন সফটঅয়্যার ইন্সটল করা ছাড়াই, এখানে সরাসরি ইউনিকোডে বাংলাও লিখা যায়)
৪.font_fixer_1.0.5
৫.Banglasavvy
৬. উইকিপিডিয়া কি এবং কেন প্রয়োজন সে বিষয়ে রাগিব হাসানের “উইকিপিডিয়াঃ জনমানুষের বিশ্বকোষ” শীর্ষক লেখার একটি কপি।(তবে এতে কিছু তথ্য পুরানো হয়ে গিয়েছে।)
৭.বাংলা উইকিপিডিয়ায় কাজ করার জন্য খুব সাধারন কিছু টিউটোরিয়াল , যা বাংলা উইকিপিডিয়ার টিউটোরিয়াল পাতা থেকে নেওয়া হয়েছে। মনে রাখতে হবে এ পাতাটি প্রতি নিয়ত উন্নয়ন করা হচ্ছে। সর্বশেষ সংস্করন টি পেতে এই ঠিকানায় যান http://bn.wikipedia.org/wiki/WP:T
প্যাকেজটির ডাউনলোড লিংক হল- http://www.mediafire.com/?ymsgoytb0l4
এর আকার মাত্র ৩.০১ মেগাবাইট (.rar ফরম্যাটে রয়েছে)। আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে।
উপরে কোন কিছু বাদ পড়ে থাকলে দয়া করে জানাবেন, আমি আপডেট করে দেব।
জাতিসংঘের অধিবেশনে দাঁড়িয়ে বাংলায় “বাংলাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা করে দিন,বিশ্বের ২৫ কোটির বেশি মানুষ বাংলায় কথা বলে…” এসব প্যাচাল পাড়লে চলবে না। বরং বিশ্ববাসীকে জানাতে হবে বাংলা এমন একটি ভাষা যা দিয়ে বিশ্বের জনসংখ্যার একটি বড় অংশ জ্ঞানচর্চা করেছে, সুতরাং এটি জাতিসংঘের অফিসিয়াল ভাষা হবার দাবী রাখে। বাস্তবতা হল বাংলা আমাদের কাছে হয়ে গিয়েছে শুধু মাত্র সাহিত্যের, ঘরোয়া কথাবার্তার, বক্তৃতার ভাষা। আর জ্ঞান বিজ্ঞানের ভাষা হয়ে দাঁড়িয়েছে ইংরেজি। জ্ঞান বিজ্ঞানের চর্চা যে বাংলাতেও সম্ভব এ কথা আমরা নিজেরাই বিশ্বাস করি না। বাঙালী জাতির লোকজন তো আর আজ কাল থকে জ্ঞান চর্চা করছে না। তবু্ও উচ্চ শিক্ষার জন্য কয়টি বই বাংলায় রচিত হয়েছে তা এক নিঃশ্বাসেই বলে দেওয়া যায়। বাংলাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা করে দিলে আমাদের কি যাবে আসবে তা আমার কাছে বোধগম্য নয়। প্রসঙ্গান্তরে চলে যাবার জন্য দুঃখিত।
যাহোক আবার মূল প্রসঙ্গে ফিরে আসি। সব কথার শেষ কথা জ্ঞান-বিজ্ঞানের সব কিছুকে বাংলায় আনতে হবে। আর তার শুরু হতে পারে উইকিপিডিয়ার মত বাংলা বিশ্বকোষ বা জ্ঞান ভান্ডার তৈরি করে। আপনার-আমার বাংলায় লিখা একটি লাইনই হবে এই জ্ঞান ভান্ডারের একেকটি অমূল্য রত্ন। তাই আসুন প্রতিদিন অন্তত একটি করে লাইন লিখে(এর জন্য ৫ মিনিটের বেশি সময় লাগবে না।) আমরা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করি।
কোন কিছু বোঝার সমস্যা হলে জানাবেন, সহজ ভাবে বোঝানোর জন্য যথাসাধ্য চেষ্টা করব। তবুও দয়া করে বাংলা উইকি তে কাজ করুন।
উইকিপিডিয়া কি? এতে কিভাবে অবদান রাখতে পারবেন, সে বিষয়ে রাগিব ভাই, বেলায়েত ভাই সহ অনেকেই লিখেছেন। নিচে তেমনি কিছু লেখার লিংক দিয়ে দিলাম।
বাংলা উইকিপিডিয়ার ৫ বছর – নিতে হবে আরও অনেক দূরে
বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করুন 
বাংলা উইকি টিউটোরিয়াল
লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।
http://www.somewhereinblog.net/blog/sadachokhblog/29017976
বিস্তারিত পড়ুন ... »

৩০ জানু, ২০১১

প্রয়োজনিও এক সফ্‌ট্‌ওয়্যার!


আমরা অনেক সময়ই আমাদের প্রিয় মিউজিক ভিদিওটিকে আমাদের মুঠোফোনে রাখতে চাই, যাতে মন চাইলেই তা দেখতে পারি কিন্তু প্রয়োজনিও কনভার্টারের অভাবে তা হয়ে উঠে নাবাজারে অনেক কনভার্টারের পাওয়া যায়, কিন্তু সবগুলোর মান যথাযথ পর্যায়ের নাযাদের মুঠোফোনে 3gp ফরমেট সাপোর্ট করে তাদের জন্য নিচের লিঙ্কে নিদেশিত সফ্‌ট্‌ওয়্যারটি আশা করি কাজে লাগবে- 
 http://www.dvdvideosoft.com/products/dvd/Free-3GP-Video-Converter.htm  
এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে,এর মাধ্যমে আপনি আপনার মিউজিক ভিডিও কে
  • AVI Video
  • MP4 Video
  • 3GP Video
  • MP3 Audio Only
এই চারটি ফর্মেটেই কনভার্ট করতে পারবেন। নিচের ছবিটি লক্ষ করুন-
এখানে আপনি চাইলে আপনার প্রিয় মিউজিক ভিডিও টিকে MP3 তেও কনভার্ট করতে পারবেন। এছাড়া এর মাধ্যমে আপনি আপনার কনভার্ট করা ভিডিও টির মান কেমন হবে তা presets ট্যাবের মাধ্যমে নিজেই নির্ধারণ করে দিতে পারবেন।
আশা করি সফ্‌ট্‌ওয়্যারটি আপনাদের কাজে লাগবে।
বিস্তারিত পড়ুন ... »

bdnews24.com - Home

ইরান বাংলা নিউজ

বিবিসি বাংলা

দৈনিক সংগ্রাম